শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘চোরের গ্রাম’ বলায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, হাসপাতালে ৫০অস্বস্তিতে থেকে দিন শেষ বাংলাদেশেরতামিম স্থাপনা তৈরি করছেন, খেলোয়াড় কতটা তৈরি করছেন, আফতাবের প্রশ্নভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষখসড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: অনলাইন বাজারে দায়ের কাঠামো নেইবগুড়ায় পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুরযারা ইসলামের নাম বিক্রি করছে, তারা ইসলামের ধারেকাছেও নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিশৃঙ্খলা সৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের উসকানি টের পাওয়া যায়: রিজভীআলটিমেটাম দিয়ে ব্যবসায়ীর বাড়ির গেটে ককটেল, কাফনের কাপড় ও চিরকুটমেসি পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত
বিজ্ঞাপন

পাঁচ বছর না যেতেই ২৩৮ কোটি টাকার সড়ক বেহাল

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
পাঁচ বছর না যেতেই ২৩৮ কোটি টাকার সড়ক বেহাল

সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর থেকে নীলফামারী হয়ে ডোমার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গেছে। কোথাও সড়কের উপরিভাগে ফাটল, আবার কোথাও মাটি ফুলে উঁচু ঢিবির আকার ধারণ করেছে। বিশেষ করে রাতের বেলায় ভাঙা অংশ এড়িয়ে চলতে গিয়ে চালকেরা প্রায়ই বিপরীত দিকের লেনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

সড়কটি মূলত দুটি ভিন্ন অংশে নির্মিত হয়েছে। এর মধ্যে সৈয়দপুর-নীলফামারী ১৫ দশমিক ৩২১ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয় ২০১৮ সালের ২ আগস্ট এবং শেষ হয় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। অন্যদিকে নীলফামারী-ডোমার ২২ দশমিক ৭৪ কিলোমিটার জেলা সড়কের কাজ শুরু হয় ২০১৯ সালে এবং শেষ হয় ২০২৩ সালে। দুটি অংশ মিলিয়ে প্রায় ২৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটি এখন বেহাল। স্থানীয়রা জানান, নিম্নমানের নির্মাণকাজ ও তদারকির অভাবে সড়কটির এই অবস্থা।

স্থানীয় রায়হান সবুক্তগীন বলেন, সড়কের কোথাও কোথাও অংশবিশেষ সংকুচিত হয়ে উঁচু হয়ে আছে, যা মোটরসাইকেল বা গাড়ি চালকদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে রাতে চলাচল করা দুরূহ হয়ে পড়ে এবং ছোট যানগুলো প্রায়ই ছিটকে পড়ার ঝুঁকিতে থাকে।

নিয়মিত যাতায়াতকারী শামীম সরকার বলেন, রাস্তা ভাঙা থাকায় নানা বিপাকে পড়তে হয়। পাশের লেন ভাঙা থাকায় বাস বা ট্রাক অন্য সাইডে চলে আসে। কিছুদিন আগেই এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...