ইকবাল সোবহান চৌধুরীর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘ঝালকাঠির সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইকবাল সোবহান চৌধুরী রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়া এবং এ বিষয়ে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তাঁর ভূমিকা নিয়েও জবাবদিহি দাবি করেন তাঁরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

