বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা রোনালদোর১০ নভেম্বর তুরষ্কে যাবেন প্রধানমন্ত্রী: জলবায়ু পরিবর্তনমন্ত্রীএকের পর এক বোমা হামলার হুমকি, ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়ঋণ নিতে দিতে হবে অর্থপাচার ও জালিয়াতি না করার অঙ্গীকারনামাবাড়ির ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকায় আতঙ্কএমপিভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারীসেন্টমার্টিন ভ্রমণে যাবেন, জেনে নিন যাতায়াত ও রিসোর্ট ভাড়াসহ প্রয়োজনীয় তথ্যবন্ধের নোটিশেও চলছে সিসা কারখানা, বিষাক্ত ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকিপ্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামীর পাতা ফাঁদে আটক প্রেমিকশান্ত সাভার-আশুলিয়া, ছুটি পেয়ে গ্রামের পথে শ্রমিকরা
বিজ্ঞাপন

খাটের নিচে মিলল ইয়াবা ও গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
খাটের নিচে মিলল ইয়াবা ও গাঁজা, আটক ১

মেহেরপুর সদর উপজেলায় খাটের বিছানার নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা ১১৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আবদুস সালাম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বসন্তপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদক ও নগদ টাকাসহ আলামতগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর বসন্তপুর এলাকার বাসিন্দা আবদুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের একটি কক্ষে খাটের বিছানার নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর সাদা রঙের ছোট প্লাস্টিকের কৌটায় ১১ দশমিক ৫ গ্রাম ওজনের ১১৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়াও একই ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...