বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

খুলনায় এবার বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
খুলনায় এবার বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, তরিকুল বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের আগে মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরী ও রূপসায় চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে মহানগরীতে দুটি হত্যাকাণ্ড এবং রূপসায় দুটি মরদেহ উদ্ধারের ঘটনা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...