বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে চাকরির সুবাদে সহকর্মী শিক্ষক বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের তারিকুল ইসলামের সঙ্গে নাসরিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ২০২৪ সালে তারিকুলকে ভোলার একটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। তবে তাঁদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ করেন মনির। গত জুলাইয়ে মনিরকে তালাক দিয়ে তারিকুলকে বিয়ে করেন নাসরিন। এ সময় মনিরের টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ২০ জুলাই মনির হোসেন বরিশালের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কাজিরহাট) আমলি আদালতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, তারিকুল ইসলাম ও তাঁদের সহযোগী জাহেদুল ইসলামকে আসামি করা হয়।

মামলায় গত সোমবার সহকারী শিক্ষক নাসরিন সুলতানা ও তারিকুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...