বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসভাপতি পদ না পেয়ে কলেজ অধ্যক্ষকে মারধর করলেন বিএনপি নেতারাফের বাড়ল জেট ফুয়েলের দামঅধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উত্তেজনাসাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালবসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশরোনালদোকে এভাবে বিদায় দিতে রাজি নয় পর্তুগাল, চায় বিশেষ সংবর্ধনাপরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ পুলিশ কর্মকর্তা
বিজ্ঞাপন

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

সূত্রটি আরও জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিজিএমইএর সহসভাপতির দায়িত্ব পালন করা এস এম মান্নান কচির ইন্ধনে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করা এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার আটজনের মধ্যে কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। হামলায় আরও কয়েকজন অংশ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে ডিবি। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিবি জানিয়েছে, পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের পেছনে আরও কারা রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশের ওপর হামলা দীর্ঘদিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। এ দাবিতে গত মঙ্গলবারও (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর-১১ ও পল্লবী এলাকায় জড়ো হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় মিরপুর-১১ এলাকা থেকে পুলিশের ধাওয়ায় সরে যাওয়া শ্রমিকদের একটি অংশ কালশীর দিকে যায়। এ সময় পল্লবী থানা থেকে মিরপুর-১১-এর দিকে আসা এক পুলিশ সদস্যকে দলছুট অবস্থায় পেয়ে হামলা চালানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...