বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসভাপতি পদ না পেয়ে কলেজ অধ্যক্ষকে মারধর করলেন বিএনপি নেতারাফের বাড়ল জেট ফুয়েলের দামঅধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উত্তেজনাসাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালবসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশরোনালদোকে এভাবে বিদায় দিতে রাজি নয় পর্তুগাল, চায় বিশেষ সংবর্ধনাপরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ পুলিশ কর্মকর্তা
বিজ্ঞাপন

নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
নিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

কিশোরীর বাবা বলেন, মঙ্গলবার স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে স্কুল ছুটির সময়ও সে বাড়ি ফেরেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। আজ সকালে রাস্তার পাশে জুতা পড়ে থাকতে দেখে আশপাশে খোঁজার একপর্যায়ে ডোবায় মেয়ের মরদেহ পাওয়া যায়।

কিশোরীর বাবা আরও অভিযোগ করেন, মেয়ের পরনের কাপড়চোপড় এলোমেলো ছিল। তাঁর দাবি, ধর্ষণের পর মেয়েকে হত্যা করা হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ওই কিশোরী তার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...