বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসভাপতি পদ না পেয়ে কলেজ অধ্যক্ষকে মারধর করলেন বিএনপি নেতারাফের বাড়ল জেট ফুয়েলের দামঅধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উত্তেজনাসাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালবসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশরোনালদোকে এভাবে বিদায় দিতে রাজি নয় পর্তুগাল, চায় বিশেষ সংবর্ধনাপরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ পুলিশ কর্মকর্তা
বিজ্ঞাপন

সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
সাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধার

বিষয়টি স্থানীয় তরুণ শাওন মোল্যা ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান ও সদস্য সেলিম শেখকে জানান। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছানাটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য তালা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ ও ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামাল খান ছানাটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান বলেন, বনবিড়াল কৃষকের নীরব বন্ধু। ইঁদুরসহ ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে এটি কৃষকের উপকার করে। অথচ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বনবিড়াল হত্যা বা আটকে রাখা দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার তত্ত্বাবধানে ছানাটি উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে এটি ওয়াইল্ডলাইফ মিশনের সাময়িক হেফাজতে রয়েছে। সেখানে সেটিকে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে প্রশাসন ও বন বিভাগের সহায়তায় উপযুক্ত পরিবেশে ছানাটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...