শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দাসপ্রথার জন্য ক্ষমা চাইতে পারি, তবে ক্ষতিপূরণ নয়: ব্রিটিশ প্রধানমন্ত্রীলালমনিরহাটের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনিসাড়ে ৪ মাসের জন্য খুলছে সেন্টমার্টিন, বাধা নেই রাতযাপনেলালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরপাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেইএবার মক্কা জোটে যোগ দিতে পারে ইরান!মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞাদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেনমোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যুমুমিনুলের বদলে অমিত, সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
বিজ্ঞাপন

বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে ফের বদল, কিমো পলের জায়গায় স্প্রিঙ্গার

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ এএম
বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে ফের বদল, কিমো পলের জায়গায় স্প্রিঙ্গার

আসন্ন বাংলাদেশ সিরিজের আগে আবারও নিজেদের টেস্ট স্কোয়াডে রদবদল আনতে বাধ্য হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অলরাউন্ডার কিমো পল। তাঁর জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। এর আগে টানা খেলার ধকল ও চোটের ঝুঁকি এড়াতে দলের নিয়মিত পেসার আলজারি জোসেফকে বাংলাদেশ সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। জোসেফের বদলি হিসেবেই শুরুতে দলে সুযোগ পেয়েছিলেন কিমো পল। তবে এবার পলও সরে দাঁড়ানোয় নতুন বিকল্প খুঁজতে হয়েছে ক্যারিবীয় নির্বাচকদের।

চোটের কারণে বিবেচনায় ছিলেন না শিল্ডস ও স্মিথ

পলের বদলি হিসেবে স্প্রিঙ্গারকে নেওয়ার আগে আরও দুই পেসার ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নাম বিবেচনা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু চোটের কারণে তারা দুজনই মাঠের বাইরে থাকায় শেষ পর্যন্ত স্প্রিঙ্গারকেই বেছে নেয় বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও টেস্টে এখনো অভিষেক হয়নি স্প্রিঙ্গারের। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ সমৃদ্ধ। ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট হাতে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান করার পাশাপাশি বল হাতে ২৭.৮৭ গড়ে তিনি শিকার করেছেন ৫৮টি উইকেট।

চলতি বছরের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন স্প্রিঙ্গার। টুর্নামেন্টে বার্বাডোজের প্রতিনিধিত্ব করে চার ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান সংগ্রহ করেন তিনি। এছাড়া আট ইনিংসে বল হাতে নেন ৭টি উইকেট।

বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল সাজাতে বেশ বেগ পেতে হচ্ছে সফরকারীদের। সীমিত ওভারের অধিনায়ক শাই হোপকে আগেই বিশ্রাম দেওয়া হয়েছিল। দলের তারকা পেসার আলজারি জোসেফও নেই এই স্কোয়াডে। সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে কিমো পল ছিটকে যাওয়ায় রস্টন চেজের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তি আরও কিছুটা খর্ব হলো।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...