শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লালমনিরহাটের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনিসাড়ে ৪ মাসের জন্য খুলছে সেন্টমার্টিন, বাধা নেই রাতযাপনেলালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরপাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেইএবার মক্কা জোটে যোগ দিতে পারে ইরান!মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞাদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দেলাওয়ার হোসেনমোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যুমুমিনুলের বদলে অমিত, সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশেরবান্দরবানে ১৮ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৪ শিক্ষার্থী
বিজ্ঞাপন

ব্যালন ডি’অরের বিজয়ী নিয়ে ভুল তথ্যের হিড়িক

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
ব্যালন ডি’অরের বিজয়ী নিয়ে ভুল তথ্যের হিড়িক

বিভিন্ন তালিকায়ও দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কোনো তালিকায় কিলিয়ান এমবাপ্পেকে শীর্ষে রাখা হয়েছে, আবার কোনো তালিকায় এগিয়ে দেখানো হচ্ছে হ্যারি কেইনকে। ফলে প্রকৃত ফল ঘোষণার আগেই সম্ভাব্য বিজয়ী নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ বিষয়ে একটি সূত্র ফরাসি সংবাদমাধ্যম আরএমসিকে বলেছে, ‘এটি অসম্ভব। তবে এ ধরনের ঘটনা ঘিরে যে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়, সেটি বরাবরের মতোই চলছে।’

ব্যালন ডি’অরের সাবেক প্রধান পাসকাল ফেরের দাবি, পাঁচজনের বেশি মানুষ বিজয়ীর নাম জানেন না। ২০২৪ সাল থেকে অনুষ্ঠানের আগে বিজয়ীকে ফল জানিয়ে দেওয়ার নিয়মও বন্ধ করেছে আয়োজকেরা। এতে সব প্রার্থীকে সমান অবস্থানে রাখার পাশাপাশি ফলের গোপনীয়তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

আরএমসিকে ফেরে বলেন, ‘২০২৪ সাল থেকে বিজয়ীদের আর অনুষ্ঠানের আগে জানানো হয় না যে, তাঁরা পুরস্কার জিতেছেন কি না। সবার ক্ষেত্রেই একই নিয়ম অনুসরণ করা হয়। লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কেউই অন্যদের আগে উল্লাসে হাত তুলতে পারবেন না, কারণ কেউই জানেন না বিজয়ী কে।’

তিনি আরও বলেন, ‘মেসি ও রোনালদোর যুগের পর আমরা নিয়ম পরিবর্তন করেছি। গোপনীয়তা আরও সহজে বজায় রাখতে বিজয়ীর নাম একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজয়ীর নাম গোপন রাখার কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ফেরে জানান, আগে তিনি ফ্রান্স ফুটবল সাময়িকীর কার্যালয়ে ভুয়া র‍্যাঙ্কিংয়ের কাগজপত্র ফেলে রাখতেন, যাতে সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর ভাষ্য, এখন বিজয়ীর নাম জানা মানুষের সংখ্যা পাঁচজনের বেশি হওয়ার কথা নয়।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...