বিপদে রাজশাহী

ঢাকার বিপক্ষে চাপের মুখে রাজশাহী। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহীতে তৃতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়েছে স্বাগতিকেরা। ঢাকার ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে রাজশাহী অলআউট ১৬২ রানে। ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৫ রান তুলে দিন শেষ করেছে তারা। ইনিংস হার এড়াতে এখনো ১৪৪ রান প্রয়োজন স্বাগতিকদের। প্রথম ইনিংসে ইনিংস সর্বোচ্চ ৫৪ বলে ৫৪ রান করা সাব্বির রহমান ৬৪ রানে অপরাজিত আছেন।
খেলাধুলা থেকে আরও পড়ুন

