রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

শতরান পেরোল বাংলাদেশ, ফিফটির পথে সাদমান

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
শতরান পেরোল বাংলাদেশ, ফিফটির পথে সাদমান

প্রথম দিনের দ্বিতীয় সেশনের লাইভ আপডেটে সবাইকে স্বাগতম। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা খুব একটা স্বস্তির হয়নি। দলীয় ৯ রানেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান (৭)। এরপর সাদমান ইসলামের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক। তবে ২৮ রান করে জোমেল ওয়ারিকানের শিকার হন তিনি।

দুই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেছেন সাদমান। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। পাঁচটি চারে ৮৪ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত সাদমান। তাঁর সঙ্গে ২২ বলে ১৬ রান করে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৩০ রান। এখন দেখার, দ্বিতীয় সেশনে এই জুটি বাংলাদেশকে কতটা এগিয়ে নিতে পারে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...