ব্যাটিংয়ের পর এবার ফিল্ডিংয়েও বাজে বাংলাদেশ

উইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙতে পারত ১৪ রানেই। তৃতীয় ওভারের প্রথম বলে হাসানকে কাট করতে যান ক্যাম্পবেল। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়েও বলের নাগাল পাননি নাঈম হাসান। ধারাভাষ্যকক্ষ থেকে আতহার আলী খান বলে উঠলেন, ‘ক্যাচটা অবশ্যই ধরা উচিত ছিল।’ তখন ক্যাম্পবেলের রান ৫। দ্বিতীয়বার যখন তিনি জীবন পান, তখন তাঁর রান ২২। এবার কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন শরীফুল ইসলাম।
১৫তম ওভারের শেষ বলে শরীফুলকে সজোরে স্ট্রেট ড্রাইভ করেন ক্যাম্পবেল। বাংলাদেশের বাঁহাতি পেসার কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করলে ২ রান নেন ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনারের রান তখন ২২। ক্যারিবীয়রা ৫২ রানে হারাতে পারত দ্বিতীয় উইকেট। তাছাড়া কখনো কখনো বল হাওয়ায় ভাসলেও বাংলাদেশের ফিল্ডারদের হাতের নাগাল পর্যন্ত না যাওয়ায় কয়েক দফা বেঁচেছেন ক্যাম্পবেল।
খেলাধুলা থেকে আরও পড়ুন

