সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাংলাদেশের বিপর্যয়ের পর মিরপুরে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম
বাংলাদেশের বিপর্যয়ের পর মিরপুরে বৃষ্টি

প্রথম ইনিংসে ৭৪.৫ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করে আজ প্রথম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে ২৪৫ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। বাংলাদেশ পায় ২৭ রানের লিড। দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জেইডেন সিলসকে লেগ সাইডে ঘোরাতে যান তানজিদ হাসান তামিম। এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে সহজেই ধরেছেন রস্টন চেজ। তামিম এবার ২ বল খেলেও কোনো রান করতে পারেননি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...