শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যৌথ পরিবারের জীবনসংগ্রাম নিয়ে মাহির নতুন ধারাবাহিক ‘মায়ার সংসার’

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
যৌথ পরিবারের জীবনসংগ্রাম নিয়ে মাহির নতুন ধারাবাহিক ‘মায়ার সংসার’

একটি মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের টানাপোড়েন ও জীবনের নানা প্রতিকূলতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মায়ার সংসার’। নাটকটিতে কেন্দ্রীয় এক চরিত্রের রূপদান করেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

ধারাবাহিকটিতে পরিবারের কন্যার চরিত্রে দেখা যাবে মাহিকে। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি পরিবারের টিকে থাকার লড়াই ঘিরেই এই সিরিজের বিস্তার। আমার চরিত্রটিকে কেন্দ্র করেই পুরো কাহিনি আবর্তিত হয়েছে। মধ্যবিত্ত পরিবারের সেই মেয়েটির ব্যক্তিগত সংগ্রাম নাটকটিতে ফুটে উঠবে। কারও অনুগ্রহ ছাড়াই নিজের চেষ্টায় স্বাবলম্বী হতে চায় সে। নাটকে বেশ কয়েকজন গুণী শিল্পী একসঙ্গে কাজ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, মায়ার সংসার দর্শকদের ভালো লাগবে।’

এর আগে পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত মাহির আরেক মিনি সিরিজ ‘কর্মফল’-এর প্রচার সম্প্রতি শেষ হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের পারিবারিক গল্পের কাজ বেশি হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী তাঁর ভালোলাগার কথা জানান।

মাহি বলেন, ‘পারিবারিক গল্পগুলোর সঙ্গে দর্শকেরা নিজেদের বাস্তবতা মেলাতে পারেন। এসব নাটকে একক কোনো চরিত্রের ওপর পুরো কাহিনি নির্ভর করে না, বরং প্রতিটি চরিত্রের নিজস্ব গুরুত্ব বজায় থাকে। পাশাপাশি অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কাজের সুযোগ তৈরি হওয়ায় প্রবীণ ও গুণী অভিনেতাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। পারিবারিক গল্পের প্রতি আমার নিজেরও অন্যরকম টান রয়েছে। দর্শকও এখন এগুলো বেশ পছন্দ করছেন, সব মিলিয়ে বিষয়টি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...