শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এইচএসসিতে ফেল, মাগুরায় দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
এইচএসসিতে ফেল, মাগুরায় দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরীক্ষার ফল প্রকাশের পর বাপ্পি অকৃতকার্য হওয়ার খবর জানতে পারেন। পরে দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

অন্যদিকে, অনন্যা শিকদার সদর উপজেলার নতুনগ্রাম এলাকার অনিল শিকদার ও অলোকা শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর জানার পর অনন্যা নিজ কক্ষে চলে যান। দীর্ঘক্ষণ কক্ষের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...