সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাবুর্চির পর মারা গেলেন নারী সহকারীও

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম
বাবুর্চির পর মারা গেলেন নারী সহকারীও

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের রান্নাঘরে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় প্রধান বাবুর্চির পর তার সহকারীরও মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনাভান বিবি (৭০)। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।

নিহত সোনাভান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফ ও মাদ্রাসার রান্নাঘরে হামলার ঘটনা ঘটে। এতে প্রধান বাবুর্চি মো. ফজের আলী (৭০) ও তার সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ফজের আলীর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত এক ব্যক্তি খানকা শরীফের রান্নাঘরে এসে খাবার চান। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে রান্নাঘরে থাকা একটি লাঠি দিয়ে ফজের আলী ও সোনাভান বিবিকে এলোপাতাড়ি পেটান। এতে দুজনই গুরুতর আহত হন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...