দিনাজপুর বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি, জিপিএ-৫ এগিয়ে রংপুর

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে রংপুর জেলা। বোর্ডের জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে থাকা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রংপুরের ১২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর জেলা, যার ১১টি প্রতিষ্ঠান তালিকায় রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে নীলফামারী ও লালমনিরহাট—দুই জেলার ছয়টি করে শিক্ষাপ্রতিষ্ঠান।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে এগিয়ে থাকা ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রংপুরের ১২টি, দিনাজপুরের ১১টি, নীলফামারী ও লালমনিরহাটের ছয়টি করে, গাইবান্ধা ও কুড়িগ্রামের পাঁচটি করে, ঠাকুরগাঁওয়ের তিনটি এবং পঞ্চগড়ের দুটি প্রতিষ্ঠান রয়েছে।
রংপুরের সেরা ১২ কলেজ
রংপুর জেলার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুর সরকারি কলেজ থেকে ১ হাজার ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২০৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২৮ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪৯ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৩১০ জন।
পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭১৮ জনের মধ্যে ৬৯৩ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। কারমাইকেল কলেজ থেকে ১ হাজার ৩৬ জনের মধ্যে ৮৮২ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন।
দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। রংপুর ক্যাডেট কলেজের ৪৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং সবাই জিপিএ-৫ পেয়েছে।
সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৯৬ জনের মধ্যে ৭৬১ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। রংপুর সরকারি সিটি কলেজ থেকে ৭২২ জনের মধ্যে ৫৩৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮৮ জনের মধ্যে ৪৪৫ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। কাউনিয়া কলেজ থেকে ৫৩১ জনের মধ্যে ৩৩৫ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন। বদরগঞ্জ মহিলা কলেজ থেকে ৩৫৪ জনের মধ্যে ১৭৫ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ছয়জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৯২ জনের মধ্যে ৫০০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।
দিনাজপুরের সেরা ১১ কলেজ
দিনাজপুর সরকারি কলেজ থেকে ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭৮ জন। দিনাজপুর সরকারি সিটি কলেজ থেকে ১ হাজার ১৬০ জনের মধ্যে ৮৬০ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।
হলিল্যান্ড কলেজ থেকে ৩০৮ জনের মধ্যে ২৯২ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। সরকারি মহিলা কলেজ থেকে ৮৪৯ জনের মধ্যে ৬৯৭ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।
বীরগঞ্জ সরকারি কলেজ থেকে ৭০৭ জনের মধ্যে ৪৩০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২০ জন। কাহারোল মহিলা কলেজ থেকে ১২৮ জনের মধ্যে ৬০ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে নয়জন।
ফুলবাড়ী সরকারি কলেজ থেকে ৫৫৪ জনের মধ্যে ২৪৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে সাতজন। ঝাড়বাড়ী কলেজ থেকে ২৩৬ জনের মধ্যে ৯৮ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ছয়জন। কাহারোল সরকারি কলেজ থেকে ৫৩৪ জনের মধ্যে ২০৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ছয়জন।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯৮ জনের মধ্যে ২৯২ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১০ জনের মধ্যে ১০৭ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।
নীলফামারীর সেরা ছয় কলেজ
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১৬ জনের মধ্যে ৫১২ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।
নীলফামারী সরকারি কলেজ থেকে ৮৫৭ জনের মধ্যে ৬২৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। সৈয়দপুর সরকারি কলেজ থেকে ৫৬০ জনের মধ্যে ৫০৬ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪০১ জনের মধ্যে ৩৯৭ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২১ জন। নীলফামারী সরকারি মহিলা কলেজ থেকে ৬৬১ জনের মধ্যে ৩৮৩ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ছয়জন।
লালমনিরহাটের সেরা ছয় কলেজ
লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ থেকে ৫১৪ জনের মধ্যে ৩২৩ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
হাতীবান্ধার সরকারি আলিমুদ্দিন কলেজ থেকে ৬৭৯ জনের মধ্যে ৩৮০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাটগ্রামের বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ থেকে ২৭১ জনের মধ্যে ১৪৮ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে আটজন।
পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ থেকে ৩০৯ জনের মধ্যে ১৯৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে সাতজন। হাতীবান্ধার দইখাওয়া আদর্শ কলেজ থেকে ৩০৫ জনের মধ্যে ১৭৬ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে সাতজন।
কুড়িগ্রামের সেরা পাঁচ কলেজ
কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ৮৬০ জনের মধ্যে ৫৫২ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
নাগেশ্বরী সরকারি কলেজ থেকে ৫৬০ জনের মধ্যে ৩৯৫ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। উলিপুর সরকারি কলেজ থেকে ৫৭১ জনের মধ্যে ৩৩৫ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৩৪ জনের মধ্যে ১৬৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ছয়জন।
গাইবান্ধার সেরা পাঁচ কলেজ
গাইবান্ধা সরকারি কলেজ থেকে ৮৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। পলাশবাড়ী সরকারি কলেজ থেকে ৫৮৫ জনের মধ্যে ৪৭৪ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।
সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ থেকে ৫৫২ জনের মধ্যে ৩৫৭ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ থেকে ৩২৪ জনের মধ্যে ২৬৫ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে নয়জন।

