রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

নিরাপত্তা ত্রুটি সারাতে টানা ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

নিজস্ব প্রতিবেদক২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম
নিরাপত্তা ত্রুটি সারাতে টানা ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

বাংলাদেশ ব্যাংকের পর এবার সিস্টেমের নিরাপত্তা জোরদারে ডিজিটাল ভূমিসেবার সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সুরক্ষাব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার পোর্টালটির (land.gov.bd) সার্ভার বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ চলাকালে নাগরিকরা ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত কোনো কার্যক্রম ব্যবহার করতে পারবেন না।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা ‘বিজিডি ই-গভ সার্ট’ গত ২২ অক্টোবর একটি জরুরি সাইবার সতর্কবার্তা দেয়। সেই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতেই সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...