রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

রামায়ণ সিনেমায় কাওয়ালি? এ আর রহমানের নতুন গান নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ এএম
রামায়ণ সিনেমায় কাওয়ালি? এ আর রহমানের নতুন গান নিয়ে বিতর্ক

তবে গানটি প্রকাশ্যে আসার পরেই এর সুরের ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সমালোচনার ঝড় উঠেছে। একটি প্রাচীন ও পবিত্র ধর্মীয় মহাকাব্যের গল্পের আবহ তৈরিতে কাওয়ালি ঘরানার গান কতটুকু মানানসই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এক ক্ষুব্ধ ব্যবহারকারী সামাজিক মাধ্যমে লেখেন, ‘বাল্মীকির রামায়ণে সুফি কাওয়ালির ভাব আনা বলিউড মানসিকতার চরম অসংলগ্নতা নির্দেশ করে। এখানে সাংস্কৃতিক শেকড় বা গবেষণার কোনো উপস্থিতি নেই; শুধু বিশাল বাজেটের ওপর পুরোনো সুরের ছাঁচ বসিয়ে দেওয়া হয়েছে। পবিত্র ইতিহাসকে শুক্রবারে মুক্তি পাওয়া সাধারণ রোমান্টিক কমেডি সিনেমার মতো ভাবা বন্ধ করা উচিত।’

অন্য এক ব্যবহারকারী হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘রামায়ণে কাওয়ালি! হতাশ করতে এ আর রহমান কখনোই ব্যর্থ হন না।’

এ আর রহমানের এই সুর নির্বাচনকে সরাসরি প্রশ্ন করে অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এ আর রহমান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?’

সামাজিক মাধ্যমে সমালোচনার হাত থেকে রেহাই পায়নি গানের সুরের মৌলিকত্বও। সুরকার এ আর রহমানের বিরুদ্ধে নিজের পুরোনো কাজ পুনর্ব্যবহার বা ‘রিসাইকেল’ করার অভিযোগও এনেছেন অনেকে। একজন ব্যবহারকারী লেখেন, ‘রামায়ণ সিনেমার জন্য তামিল সিনেমার পুরোনো কাওয়ালির সুর উপহার দেওয়ার জন্য এ আর রহমানকে ধন্যবাদ!’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...