সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অসুস্থ গরু জবাই, চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্টকয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প, দাবি রাজনৈতিক ভাষ্যকারেরযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহাররায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতিজনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলাভরাডুবির পরও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচশ্রমিক অসন্তোষের সুযোগে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগচতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক​‘অতঃপর স্বপ্ন-ইচ্ছে-শখ সবকিছু চির বিদায় দিলাম’গার্মেন্টস শ্রমিকদের খোঁজখবর নিলেন সংসদ সদস্য ফজলুল হক মিলন
বিজ্ঞাপন

মাস্কের আগেই ভারত ৫ হাজার বছর পূর্বে উড়ন্ত গাড়ি তৈরি করে: রণবীর কাপুর

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
মাস্কের আগেই ভারত ৫ হাজার বছর পূর্বে উড়ন্ত গাড়ি তৈরি করে: রণবীর কাপুর

মহাকাব্যে পুষ্পক বিমানকে এমন এক অলৌকিক আকাশযান বলা হয়েছে, যা মানুষের চিন্তা বা কল্পনার গতিতে চলতে পারে এবং প্রয়োজন অনুযায়ী এর পরিসর বা ধারণক্ষমতা বাড়ানো যায়। নতুন চলচ্চিত্রে এই বিশালাকার উড়ন্ত প্রাসাদটিকে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

দক্ষিণী সুপারস্টার ইয়াশ সাক্ষাৎকারে যোগ করে বলেন, ‘রামায়ণের এই আধুনিক রূপায়ণ দেখা সত্যিই চমৎকার একটা অভিজ্ঞতা। এত বছর পর আজও এই গল্পের মূল ভাবনাগুলো মানবজীবনের সঙ্গে কতটা প্রাসঙ্গিক, তা উপলব্ধি করা যায়।’

দুই পর্বে নির্মিত নীতিশ তিওয়ারির এই বিগ-বাজেট চলচ্চিত্রে রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতা চরিত্রে সাই পল্লবী। রাবণ চরিত্রে রয়েছেন ইয়াশ ও হনুমান চরিত্রে সানি দেওল।

প্রযোজক নামিত মালহোত্রা ও ইয়াশের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির সংগীত পরিচালনা করেছেন যৌথভাবে ভারতের এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। ৫ নভেম্বর দিওয়ালি উৎসবের মৌসুমে ছবিটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে দেখা যাবে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...