বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩ঢাকায় লাগেজ না আসায় অনুশীলন ছাড়াই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তানকারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তাররাজনৈতিক প্রভাবে মানহীন মেডিকেল কলেজের অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রীমানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগখুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তারসুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খানএকটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রীসিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড়সুনামগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বিজ্ঞাপন

ডাকাতের কবলে পরিচালক এমডি ইকবাল

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম
ডাকাতের কবলে পরিচালক এমডি ইকবাল

‘নসীব’ সিনেমার লোকেশন দেখতে গিয়ে ডাকাতের কবলে পরেছেন পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। বুধবার (৪ নভেম্বর) বগুড়ার শেরপুর এলাকায় র‍্যাব পরিচয়ে পরিচালকের গাড়ি আটকে ধরে একদল ডাকাত। এসময় তাদের পায়ের স্যান্ডেল দেখে ইকবালে সন্দেহ হয়। এরপর তাদের ডাকাতির উদ্দেশ্য আচ করতে পারেন তিনি। তারপর ইকবালের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাকে বহনকৃত গাড়ির চালক স্থান ত্যাগ করতে সক্ষম হয়।

এ বিষয়ে এমডি ইকবাল এশিয়া পোস্টকে বলেন, ‘‘আমরা ‘নসীব’ সিনেমার লোকেশন খোঁজার উদ্দেশ্যে শেরপুরে যাই। সেখানে আইনস্মৃনখোলা পরিচয়ে আমাদের গতিরোধ করে কয়েকজন ব্যক্তি। সময় তখন বিকেল ৫ টা বেজে ৩০ হবে। তাদের পোশাক, কথা বলার ধরন ও পায়ের স্যান্ডেল দেখে আমরা বুঝতে পারি যে গাড়িটি ডাকাতির উদ্দেশ্যে থামানো হয়েছে। তাদের সঙ্গে কথা কাটাকাটিও হয়। সব কিছু বোঝার পর আমরা আর দেড়ি করি না। দ্রুত গাড়িটি নিয়ে স্থান ত্যাগ করি। আল্লাহর রহমতে আমরা সবাই এখন নিরাপদে আছি।’’

ইকবালের ‘নসীব’ সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে একঝাঁক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি এই সিনেমায় নাম লিখিয়েছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেস ঋষি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...