বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ডনির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদনতওবা করার সঠিক নিয়ম, পদ্ধতি ও দোয়ামার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরাশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ইট-পাটকেল ও টিয়ার শেলে ফতুল্লা রণক্ষেত্রবাথরুমে স্ট্রোক ও হার্ট অ্যাটাক বেশি হয় কেনমিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তারমার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদএখন কত টাকা বেতন পান দেশের পোশাক শ্রমিকরানারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ
বিজ্ঞাপন

অনেক বউ আমাকে ছেড়ে গেছে, অর্পিতা যায়নি : প্রসেনজিৎ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
অনেক বউ আমাকে ছেড়ে গেছে, অর্পিতা যায়নি : প্রসেনজিৎ

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ওপার বাংলার চলচ্চিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যারিয়ারের শুরু থেকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। একসময় তার অভিনয় ও জনপ্রিয়তাকে কেন্দ্র করেই বাংলা সিনেমার বক্স অফিসে ফিরেছিল সুদিন। দর্শকের ভালোবাসায় পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমাও। তবে পর্দার বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না এই অভিনেতাকে।

বিশেষ করে দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। তবে সব জল্পনা পেছনে ফেলে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দুই দশকের বেশি সময় ধরে সংসার করছেন প্রসেনজিৎ। এবার স্ত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে নিজের আগের দুই দাম্পত্যের প্রসঙ্গও টেনে আনলেন তিনি। রসিকতার ছলে অর্পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে কথা বলেন প্রসেনজিৎ। সেখানে অর্পিতার সঙ্গে সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে অভিনেতা বলেন, দীর্ঘদিন তার সঙ্গে সংসার করার জন্য স্ত্রীকে বিশেষভাবে সম্মান করেন তিনি।

প্রসেনজিতের ভাষায়, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী- ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এত দিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’

অভিনেতার এমন মন্তব্যে যেমন রসিকতার সুর রয়েছে, তেমনি উঠে এসেছে অর্পিতার প্রতি তার কৃতজ্ঞতাও। অতীতের সম্পর্কের অভিজ্ঞতা আড়াল না করে বরং সেগুলোকে হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরেছেন তিনি।

প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে। জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। পরে অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয়বার সংসার শুরু করেন তিনি। তবে কোনো সম্পর্কই শেষ পর্যন্ত টেকেনি।

এরপর ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। সেই থেকে একসঙ্গে রয়েছেন তারা। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনে নানা সময়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হলেও একসঙ্গেই পথ চলছেন এই তারকা দম্পতি। তাদের ছেলে মিশুককে ঘিরেই এখন সংসার।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...