বাবার সম্পদের হিস্যা চেয়ে আদালতে মাইকেল-কন্যা প্যারিস জ্যাকসন

আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এস্টেটের কাছে প্রায় ৮৫০ মিলিয়ন ডলার নগদ অর্থ ছিল। সম্ভাব্য দায়দেনা মেটানোর পর সেখান থেকে অন্তত ৬০০ মিলিয়ন ডলার অনায়াসেই ট্রাস্টে স্থানান্তর করা সম্ভব। প্যারিস আরও অভিযোগ করেন, ২০১১ সালে এস্টেটের নির্বাহকেরা ট্রাস্টে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আর কখনো দেওয়া হয়নি। উল্টো গত বছর থেকে তিনি এস্টেট পরিচালনার বিষয়ে আপত্তি জানালে তাঁকে প্রকাশ্যে সমালোচনা করা হয় এবং ভাইবোনদের দেওয়া ভাতার পরিমাণও কয়েক মিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হয়।
অন্যদিকে প্যারিসের এসব দাবির বিরোধিতা করে মাইকেল জ্যাকসন এস্টেট জানিয়েছে, কর কর্তৃপক্ষের সঙ্গে ৭০০ মিলিয়ন ডলারের চলমান আইনি বিরোধসহ অন্যান্য বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাস্টে পুরো অর্থ দেওয়া সম্ভব নয়। এক বিবৃতিতে এস্টেট আরও জানায়, টাকা আটকে রাখা বা কমিয়ে দেওয়ার দাবিটি সম্পূর্ণ বানোয়াট। এরই মধ্যে সন্তানদের সুবিধার জন্য ২০০ মিলিয়ন ডলারের বেশি দেওয়া হয়েছে। মাইকেলের ইচ্ছাপত্র অনুযায়ী, বয়স ৩০ পার হওয়ার আগে কেউই বড় কোনো অংশ পাবে না।
আগামী ৪ ডিসেম্বর আদালতে প্যারিসের এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

