যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, ‘আটলান্টাকে একটি খারাপ ও বিশৃঙ্খল জায়গা হিসেবে তুলে ধরার এই অপচেষ্টা তাদের একটি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’
উল্লেখ্য, জর্জিয়ার ডেমোক্র্যাটরা এর আগেও ২০১৮ এবং ২০২২ সালে রাজ্যটিতে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের জন্য মনোনয়ন দিয়েছিল। তবে সেবার বর্তমান গভর্নর ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন স্টেসি অ্যাব্রামস। দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদের শেষসীমায় পৌঁছে আগামী জানুয়ারিতে পদত্যাগ করছেন কেম্প। আর তাঁরই উত্তরসূরি হিসেবে জয় ছিনিয়ে নিলেন কেইশা ল্যান্স বটমস।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

