এমন একটি জয়ের জন্য ৫৭৫ দিনের অপেক্ষা ফুরাল বার্সার

ভিলার বিপক্ষে জয়টি বার্সার জন্য আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে বরাবরই শক্তিশালী কাতালানরা। ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে ৪৬ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা।
বার্সার সেই হার দুটির প্রতিপক্ষ ছিল লিভারপুল। ইংলিশ ক্লাবগুলোর জন্য কাতালানদের মাঠে জয় পাওয়া যে কতটা কঠিন, পরিসংখ্যানই তার প্রমাণ।
স্কোয়াকা-র তথ্য অনুযায়ী, নিজেদের মাঠে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে টানা ১৬ ম্যাচ অপরাজিত রয়েছে বার্সা। যেখানে ১১ জয়ের বিপরীতে পাঁচটিতে পয়েন্ট ভাগ করেছে তারা। ভিলাকে হারিয়ে নিজেদের দাপট ধরে রাখল বার্সা।
খেলাধুলা থেকে আরও পড়ুন

