সচিবালয়ে প্রবেশ কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকি করতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
এ প্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করার নিমিত্তে কিছু নির্দেশনা নির্দেশক্রমে প্রদান করা হলো।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে— সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের তারিখগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখা, বর্তমানে দর্শনার্থী প্রবেশের সময় ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দেওয়া, সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া ও ছুটিতে গমণকারী কর্মকর্তাদের ওই সময়ের জন্য তাদের ওটিপি প্রদান বন্ধ রাখা।
জাতীয় থেকে আরও পড়ুন

