বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ডনির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদনতওবা করার সঠিক নিয়ম, পদ্ধতি ও দোয়ামার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরাশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ইট-পাটকেল ও টিয়ার শেলে ফতুল্লা রণক্ষেত্রবাথরুমে স্ট্রোক ও হার্ট অ্যাটাক বেশি হয় কেনমিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তারমার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদএখন কত টাকা বেতন পান দেশের পোশাক শ্রমিকরানারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ
বিজ্ঞাপন

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

পারকিনসের ভাষায়, ‘কিছু কর্মীর ক্ষেত্রে এর অর্থ হবে তাঁদের দায়িত্বে পরিবর্তন আনা অথবা কেন্দ্রীয় কার্যালয়গুলোতে স্থানান্তরিত হওয়ার অনুরোধ জানানো। দুঃখজনকভাবে, এর অর্থ এমন সহকর্মী ও বন্ধুদের বিদায় জানানো, যাঁরা ক্যানভাকে আজকের অবস্থানে নিয়ে আসতে সহায়তা করেছেন।’

৩৭টি দেশে কর্মী রয়েছে ক্যানভার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের আরও বেশি পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হবে অস্ট্রেলিয়ার সিডনি। আগামী বছর থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা কর্মীদের সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে।

চলতি বছরের শুরুতে ক্যানভার দুই বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকবার্ড ভেঞ্চারস ও এয়ারট্রি প্রতিষ্ঠানটির মূল্যায়ন কমিয়েছে বলে খবর প্রকাশিত হয়। গত বছরের শেষ দিকে ক্যানভার মূল্যায়ন ছিল ৬ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার (৪১৮০ কোটি মার্কিন ডলার)। পরে তা কমিয়ে প্রায় ৪ হাজার ৯০০ কোটি অস্ট্রেলীয় ডলারে নামানো হয়।

নতুন পণ্য বাজারে আনার সঙ্গে সম্পর্কিত এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যয়ের কারণে ক্যানভা নিজেও অভ্যন্তরীণভাবে প্রতিষ্ঠানের মূল্যায়ন কমিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার কর্মীদের উদ্দেশে লেখা বার্তায় পারকিনস বলেন, ‘নতুন প্রযুক্তি মানুষ কী তৈরি করতে পারে, কীভাবে তৈরি করে এবং তারা যেসব পণ্য ব্যবহার করে সেগুলোর কাছে কী প্রত্যাশা করে—সবকিছু বদলে দিচ্ছে।’

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে নিজের প্রথম উদ্যোগ শুরু করেছিলেন পারকিনস। ২০১৩ সালে তিনি ক্যানভা প্রতিষ্ঠা করেন।

ক্যানভা এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে নানা ধরনের টেমপ্লেট ও নকশার সরঞ্জাম রয়েছে। প্রযুক্তিগত দক্ষতা কিংবা নকশা বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ব্যবহারকারীরা এগুলো দিয়ে পেশাদার মানের গ্রাফিকস ও উপস্থাপনা তৈরি করতে পারেন। বিয়ের আমন্ত্রণপত্র থেকে শুরু করে ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপনার স্লাইড—বিভিন্ন ধরনের নকশা তৈরির সুযোগ দেয় প্ল্যাটফর্মটি।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...