২২ বছরের পুরোনো ত্রুটি, এআই ভেঙে দিল দুই দিনে

কী সেই ত্রুটি
আমাদের চেনা ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট চলে পিএইচপি নামক একটি প্রোগ্রামিং ভাষার ওপর। ২০০৪ সালে প্রথম এই ভাষার একটি মারাত্মক নিরাপত্তা ফাঁক ধরা পড়ে। যার মাধ্যমে হ্যাকাররা সহজে যেকোনো ওয়েবসাইটের তথ্য চুরি বা দখল নিতে পারত। তবে এত দিন এই হুমকি কাগজ-কলমে সীমাবদ্ধ ছিল। কারণ, এই ত্রুটিকে বাস্তবে কাজে লাগিয়ে কোনো ওয়েবসাইট হ্যাক করতে হলে যে ধরনের জটিল ও একঘেয়ে কোডিং করতে হতো, তা মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব ছিল। নিরাপত্তার ভাষায় একে বলা হতো ‘সিকিউরিটি বাই এক্সহস্টন’; অর্থাৎ, কাজের ক্লান্তিকর ধরনের জন্যই জায়গাটি নিরাপদ ছিল।
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

