বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৫ বছরের মধ্যে ১৫০ গ্যাসকূপ খননের পরিকল্পনা, বাস্তবায়ন হবে যেভাবেএইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ডনির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদনতওবা করার সঠিক নিয়ম, পদ্ধতি ও দোয়ামার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরাশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ইট-পাটকেল ও টিয়ার শেলে ফতুল্লা রণক্ষেত্রবাথরুমে স্ট্রোক ও হার্ট অ্যাটাক বেশি হয় কেনমিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তারমার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদএখন কত টাকা বেতন পান দেশের পোশাক শ্রমিকরা
বিজ্ঞাপন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

আগামী বছর তথা ২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) মধ্যে পড়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।

গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

পরে সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব করা হয়েছে।

কোন খাতে কত দিন ছুটি

সাধারণ ছুটি (১৫ দিন): জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটির মধ্যে ২টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৪ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

নির্বাহী আদেশে ছুটি (১৪ দিন): বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৩ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

ঐচ্ছিক ছুটি: ধর্মীয় পর্ব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...