ঋণের চাপে কলেজশিক্ষকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভাড়া বাসায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের সহকর্মী ও নন-এমপিওভুক্ত প্রভাষক সোহেল রানা বলেন, ‘তিনি হয়তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না। দুই দশক ধরে বিনা বেতনে সেবা দেওয়ার পরও একজন শিক্ষকের ন্যূনতম জীবিকার নিশ্চয়তা রাষ্ট্র দিতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

