বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনেক বউ আমাকে ছেড়ে গেছে, অর্পিতা যায়নি : প্রসেনজিৎপোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা চলছেগাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশেরবড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণামার্কিন মধ্যবর্তী নির্বাচন ও ট্রাম্পের ক্ষমতার সীমানা পরীক্ষাআকিজ রিসোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ গ্র্যাচুইটির সুযোগবিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকাবাউফলে স্যানিটারি কার্যালয়ের বেহাল দশা, মিলছে না সেবা
বিজ্ঞাপন

ঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
ঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদ

প্রণালি

প্রথমে একটি বাটিতে দই, লেবুর রস, অলিভ অয়েল, ভিনেগার, রসুন, লবণ, গোলমরিচ, অরিগানো, পাপরিকা, জিরা ও ধনেগুঁড়া মিশিয়ে নিন।

মিশ্রণে চিকেন টেন্ডার দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢেকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর লেবুর রস, অলিভ অয়েল, রসুন ও অরিগানো মিশিয়ে ড্রেসিং তৈরি করে রাখুন।

লেটুস, টমেটো, ক্যাপসিকাম, শসা ও পেঁয়াজ কেটে একটি বড় বাটিতে নিন। বাটিতে অলিভ যোগ করে কয়েক টেবিল চামচ ড্রেসিং দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। প্রয়োজনমতো চিজ ছড়িয়ে দিন।

একটি নন-স্টিক প্যানে ১ টেবিল চামচ অলিভ অয়েল গরম করুন। চিকেন থেকে অতিরিক্ত মেরিনেড ঝরিয়ে প্যানে দিন। এক পাশ প্রায় ৫ মিনিট সেঁকে বাদামি হলে উল্টে দিন। অন্য পাশও ৫ মিনিট রান্না করুন। চিকেন ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে নিন।

পরিবেশন

একটি বাটিতে প্রস্তুত সালাদ নিয়ে তার ওপর গরম চিকেন সাজিয়ে দিন।

সূত্র: দ্য মেডিটেরিয়ান ডিশেস

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...