মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সরকারের ওপর জনগণের আস্থা নেই: নাহিদ ইসলামযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরুকাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১জমি দখলে নিতে বিধবার খেতের ধান কেটে নেওয়ার অভিযোগ২১ বার পেছাল হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখবিশ্বকাপ থেকে ফিরেই সুখবর, লাখ টাকা করে পেলেন কিশোর ফুটবলাররাশ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদাশেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিকডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসকসিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড
বিজ্ঞাপন

একটি বেল্টেই বদলে যেতে পারে লুক

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
একটি বেল্টেই বদলে যেতে পারে লুক
সাধারণ পোশাকে নজর কাড়তে বেছে নিতে পারেন চওড়া বেল্ট। ছবি: পেক্সেলস
সাধারণ পোশাকে নজর কাড়তে বেছে নিতে পারেন চওড়া বেল্ট। ছবি: পেক্সেলস

পুঁতি ও ধাতব নকশার বেল্টে সাহসী সাজ

যাঁরা ব্যতিক্রমী সাজ পছন্দ করেন, তাঁদের জন্য পুঁতি বা ছোট ছোট অলংকারে সাজানো বেল্ট হতে পারে আকর্ষণীয় পছন্দ। সাধারণ বেল্টের তুলনায় এ ধরনের বেল্টের নকশা বেশি নজরকাড়া। পোশাকের অন্য অংশে খুব বেশি সাজসজ্জা না থাকলেও বেল্টটি পুরো সাজে আলাদা বৈশিষ্ট্য তৈরি করতে পারে। সাধারণ টি-শার্ট ও জিনসের সঙ্গে ধাতব নকশার বেল্ট পরলে পোশাকে যোগ হয় আধুনিকতা। একরঙা টপ বা সাধারণ পোশাকের সঙ্গে পুঁতির বেল্ট ব্যবহার করলে সাজে আসে উৎসবমুখর ভাব।

সরু বেল্টে মার্জিত লুক

ফ্যাশনে সব সময় চোখে পড়ার মতো অনুষঙ্গের প্রয়োজন হয় না। কখনো ছোট ও সাধারণ একটি বেল্টও সাজকে করে তুলতে পারে পরিপাটি। সরু বেল্ট তেমনই একটি ব্যবহারিক অনুষঙ্গ। অফিসের পোশাক, সাধারণ প্যান্ট, স্কার্ট কিংবা শার্টের সঙ্গে এটি সহজে মানিয়ে যায়। কালো, বাদামি ও বেইজ রঙের সরু বেল্ট পোশাকের বহুমুখী সঙ্গী। এগুলো বিভিন্ন রঙের পোশাকের সঙ্গে পরা যায়। ফরমাল প্যান্ট ও শার্টের সঙ্গে সরু বেল্ট পরলে সাজে আসে স্মার্টনেস। সাধারণ জিনসের সঙ্গেও এটি মানিয়ে যায়।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...