মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যুমেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা–ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশআটক শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপপুলিশ সুপার পদে ৬ কর্মকর্তার বদলি-পদায়ন৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারআমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলামগার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসকরাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তারজিম্মি ৫ জেলে উদ্ধার, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মিলল যেসব অস্ত্রআবারও নতুন সিনেমায় একসঙ্গে চঞ্চল, তুষি ও সিয়াম
বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে ফিরেই সুখবর, লাখ টাকা করে পেলেন কিশোর ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
বিশ্বকাপ থেকে ফিরেই সুখবর, লাখ টাকা করে পেলেন কিশোর ফুটবলাররা

আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ই-টায়ারে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফেরার পরই সুখবর পেলেন কিশোর ফুটবলাররা। দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যকে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবর্ধনা অনুষ্ঠানে দলের জন্য আরও তিন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনে কিশোর ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যদের হাতে এক লাখ টাকা করে পুরস্কারের চেক তুলে দেন তিনি। তরুণ ফুটবলারদের এই অর্জনের প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন সাবেক এই জাতীয় দলের অধিনায়ক।

শুধু আর্থিক পুরস্কার দিয়েই দায়িত্ব শেষ করতে চান না আমিনুল। বয়সভিত্তিক পর্যায়ে ভালো করা ফুটবলাররা যাতে ভবিষ্যতে হারিয়ে না যান, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে জাতীয় দলের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল বলেন, ‘এ খেলোয়াড়রা যেন হারিয়ে না যায়, সেই দায়িত্ব আমাদের নিতে হবে।’ তরুণ ফুটবলারদের উন্নতির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানও পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি। একই সঙ্গে সরকারের নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের কথাও তুলে ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কিশোর ফুটবলারদের জন্য আরও একটি পুরস্কারের ঘোষণা আসে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দলের জন্য অতিরিক্ত তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। এতে সরকারি পর্যায়ের স্বীকৃতির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও আর্থিক পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তরুণ ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে দলের পাশে থাকার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান বাফুফে সভাপতি।

এর আগে মঙ্গলবার সকালে আজারবাইজান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। সেখানে ফুল দিয়ে কিশোর ফুটবলারদের বরণ করে নেওয়া হয়। প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিয়ে ই-টায়ারের ফাইনালে পৌঁছেছিল আকবর হোসেন রিদনের শিষ্যরা।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৮৯টি দেশ অংশ নেয়। শুরুতে ৩২টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করে দলগুলো। বাংলাদেশ ছিল 'জি' গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...