ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা স্বাভাবিকভাবেই আসছে জুনিয়রের নামের সঙ্গে। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের সামর্থ্য ও পারফরম্যান্স দিয়ে আলাদা অবস্থান গড়ে তোলাই এখন তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠেয় বাছাইপর্বে পর্তুগালের জার্সিতে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্বে জায়গা করে নিতে চার দলের গ্রুপে অন্তত দ্বিতীয় হতে হবে পর্তুগালকে। বাছাইপর্বে তাদের প্রতিপক্ষ অ্যান্ডোরা, বুলগেরিয়া ও সার্বিয়া।
১১ নভেম্বর অ্যান্ডোরার প্রতিপক্ষ পর্তুগাল। প্রত্যেক ম্যাচের আগে দুদিন করে বিরতি পাচ্ছে পর্তুগিজরা। ১৪ নভেম্বর বুলগেরিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। পর্তুগিজদের পরের ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া। এই ম্যাচ হবে ১৭ নভেম্বর।
খেলাধুলা থেকে আরও পড়ুন

