মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যুবগুড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশপায়ে হেঁটে পুরো পৃথিবী চক্কর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন কার্লসরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজিলরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদেরঘাড় থেকে মাথা সরিয়ে দেব—বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দল নেতামাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিলেন মাযুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবারের মধ্যবর্তী নির্বাচনঅ্যাক্রেডিটেশন কাউন্সিল একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো সামিট
বিজ্ঞাপন

দুই বছর আগে হারানো আনসারের শটগান কি পাটুরিয়ার ড্রেনে

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
দুই বছর আগে হারানো আনসারের শটগান কি পাটুরিয়ার ড্রেনে

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের ড্রেন থেকে উদ্ধার হওয়া একটি শটগান প্রায় দুই বছর আগে হারিয়ে যাওয়া আনসার বাহিনীর অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রটির নম্বরের সঙ্গে আনসার সদস্য জুয়েল শেখের নামে ইস্যু করা নিখোঁজ শটগানের নম্বরের প্রায় পুরোপুরি মিল পেয়েছে পুলিশ ও আনসার কর্তৃপক্ষ। তবে অস্ত্রটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পূর্ব পাশে সীমানাপ্রাচীরের বাইরের একটি ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন পড়ে থাকায় অস্ত্রটির ব্যারেল ও ট্রিগারে মরিচা ধরেছে। এ ছাড়া এর বিভিন্ন অংশে ক্ষয় দেখা দিয়েছে। শর্টগানটির গায়ে ‘K G4394094, BAV 2019 MTC, MADE IN BRAZIL’ লেখা রয়েছে। তবে ‘K’ ও ‘G’ অক্ষরের মাঝখানে থাকা একটি সংখ্যা অস্পষ্ট হওয়ায় অস্ত্রটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আনসার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় পাটুরিয়া ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বুকিং কাউন্টারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় লুৎফর রহমান ও জুয়েল শেখের নামে ইস্যু করা দুটি শটগান হারিয়ে যায়। পরে লুৎফর রহমানের অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হলেও জুয়েল শেখের অস্ত্রটির সন্ধান পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...