ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, বরিশালে ২১৯, চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৬০, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫ এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।
স্বাস্থ্য থেকে আরও পড়ুন

