মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহতপ্রকল্পের নাম বদলে হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’, করা হলো উপকমিটিওনির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না: জাহেদ উর রহমানসাব্বির-আফিফদের নিয়ে এশিয়া কাপের দল দিল বিসিবিটাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তিরনতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাওউপস্বাস্থ্য কেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভসিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত
বিজ্ঞাপন

ব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো সামিট

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
ব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আগামী ৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ সামিট অনুষ্ঠিত হবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে এ আয়োজন করছে।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের রূপান্তর ঘটছে। এ বাস্তবতায় মানুষ, ব্যবসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্প ও বাণিজ্য খাতে দায়িত্বশীল এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বারের যৌথ উদ্যোগ দেশের শিল্প ও বাণিজ্য খাতে এআই প্রযুক্তির রূপান্তর এবং একটি টেকসই এআই ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন, আর্থিক সেবা ও যোগাযোগসহ বিভিন্ন খাতে এআই ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।

এ জন্য দেশের সক্ষমতা বাড়াতে কার্যকর নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সহায়তা প্রদান, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তাসকীন আহ‌মেদ।

তি‌নি জানান, সামিটে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি বিষয়ভিত্তিক তিনটি আলোচনা অধিবেশন এবং বিজনেস-টু-বিজনেস ম্যাচমেকিং সেশন থাকবে। এ ছাড়া আয়োজন করা হবে ‘এআই বিজনেস এক্সপো’ নামে একটি প্রযুক্তি প্রদর্শনী।

তিনি আরও বলেন, প্রদর্শনীতে এআইভিত্তিক দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রায় ১৫০টি স্টলে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা তুলে ধরবেন। পাশাপাশি দেশের ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা তাদের উদ্ভাবন ও পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...