মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির বিশেষ দায়িত্বে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেলনাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা এশিয়ার এক দেশেরব্যানার-তোরণ নয়, প্রধানমন্ত্রীকে বরণে রং-তুলিতে বদলে যাচ্ছে খুলনাপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর হস্তক্ষেপে নতুন ভবন পেল পাহাড়ি স্কুলভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলারভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালীএবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলেশ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসরমানিকগঞ্জে নিউ মঙ্গল বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

নতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
নতুন ভিসা চালু করছে অস্ট্রেলিয়া, সুযোগ পাবেন বাংলাদেশিরাও

সাবক্লাস ৪০৭ ট্রেনিং ভিসার আওতায় মূলত তিন ধরনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে—কোনো পেশায় নিবন্ধন বা লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ; নির্দিষ্ট যোগ্য পেশায় দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর প্রশিক্ষণ; বিদেশে পেশাগত সক্ষমতা উন্নয়ন, উচ্চতর যোগ্যতা বা বিশেষ উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণ।

এই ভিসার মাধ্যমে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি পাওয়া যাবে। তবে ভিসার মেয়াদ আবেদনকারীর প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করবে।

তবে প্রশিক্ষণের সুযোগ থাকলেও অস্ট্রেলিয়ায় কোনো কাজ করার অনুমতি পাওয়া যাবে না।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী, ভিসার আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে। ভিসা অনুমোদনের সময়ও তাকে দেশের বাইরেই অবস্থান করতে হবে।

যেকোনো দেশের নাগরিক এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট প্রশিক্ষণের উদ্দেশ্য, অনুমোদিত স্পনসর ও প্রশিক্ষণ কর্মসূচির মনোনয়ন ছাড়া সাধারণ চাকরি বা পড়াশোনার বিকল্প হিসেবে এই ভিসায় আবেদনের সুযোগ নেই বলেও জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...