কাউনিয়ায় ৯৫৫ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

পুলিশ জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক কাউনিয়া উপজেলার প্রান্তিক সড়ক দিয়ে রংপুর শহরের দিকে পাচার করা হবে—এমন তথ্য পায় এসআরবি-১৩ রংপুর সদর কোম্পানির একটি অভিযানিক দল। এর ভিত্তিতে গত সোমবার বিকেলে বনগ্রাম এলাকায় অবস্থান নেয় দলটি। পরে সন্দেহভাজন মোজাম্মেল হককে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, ‘ইয়াবাসহ মোজাম্মেল হককে আটক করে এসআরবি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
সারাদেশ থেকে আরও পড়ুন

