বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদসচিবালয়ে প্রবেশ কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরসিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল, সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরামার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতেআন্দোলনে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে কারা, নজরদারিতে পুলিশরাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরেইয়ামালের রেকর্ড, রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে উড়িয়ে দিল বার্সাপোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায়সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নোটিশ লাদাখ সরকারের
বিজ্ঞাপন

পুকুর থেকে নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম
পুকুর থেকে নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ মোকাম এলাকার একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...