পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বেলা ১১টায়

তৈরি পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষের মুখে গঠিত নতুন গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীগণের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য নিম্নতম মজুরী বোর্ডের প্রথম সভা বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বোর্ডের চেয়ারম্যানের (সিনিয়র জেলা জজ) সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে (শাহ পোরশিয়া, (১৪তম তলা), ৪০, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় বোর্ডের সম্মানীয় সদস্যগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
জাতীয় থেকে আরও পড়ুন

