বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঋণের চাপে কলেজশিক্ষকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যুগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটপাটকেলের জবাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও ইট-পাটকেলে রণক্ষেত্র নারায়ণগঞ্জঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদসচিবালয়ে প্রবেশ কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরসিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল, সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরামার্কিন সিনেটের ৩৫ আসনের নির্বাচনে ১৫টিতেই জয়ী ডেমোক্র্যাটরা, এগিয়ে ৩ টিতেআন্দোলনে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে কারা, নজরদারিতে পুলিশরাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭, সবচেয়ে বেশি মিরপুরেইয়ামালের রেকর্ড, রাফিনিয়ার জোড়া গোলে ভিলাকে উড়িয়ে দিল বার্সা
বিজ্ঞাপন

ইসরায়েলপন্থী সিনেটরের আসনে ৩ দশক পর জিতল ডেমোক্র্যাটরা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
ইসরায়েলপন্থী সিনেটরের আসনে ৩ দশক পর জিতল ডেমোক্র্যাটরা

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়েছেন বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে তিনি পরাজিত করেছেন তাঁর বিলিয়নেয়ার প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে। ব্রায়ান কেম্পের উত্তরসূরি হওয়ার এই লড়াইয়ে জ্যাকসন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটিরও বেশি (২০০ মিলিয়ন) ডলার খরচ করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বটমসের এই বিজয়ে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে জর্জিয়ার বিশাল কৃষ্ণাঙ্গ ভোটার ব্লক। আগাম ভোটের সময় এই ভোটাররা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হন। নির্বাচনী প্রচারণাকালে বটমসকে রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়। বিরোধীরা তাঁর আটলান্টার মেয়র থাকাকালীন সময়কে রাজ্যের বৃহত্তম শহরটির ‘অপরাধপ্রবণ অবনতির কাল’ হিসেবে চিত্রিত করার চেষ্টা চালায়।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, ‘আটলান্টাকে একটি খারাপ ও বিশৃঙ্খল জায়গা হিসেবে তুলে ধরার এই অপচেষ্টা তাদের একটি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

উল্লেখ্য, জর্জিয়ার ডেমোক্র্যাটরা এর আগেও ২০১৮ এবং ২০২২ সালে রাজ্যটিতে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের জন্য মনোনয়ন দিয়েছিল। তবে সেবার বর্তমান গভর্নর ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন স্টেসি অ্যাব্রামস। দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদের শেষসীমায় পৌঁছে আগামী জানুয়ারিতে পদত্যাগ করছেন কেম্প। আর তাঁরই উত্তরসূরি হিসেবে জয় ছিনিয়ে নিলেন কেইশা ল্যান্স বটমস।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...