জাতীয় সংবিধান দিবস আজ

আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই সংবিধানে।
১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গৃহীত হলেও তা কার্যকর হয় একই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে।
জাতীয় থেকে আরও পড়ুন

