বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশপ্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশ ক্যাম্পে নিজের মাথায় গুলি করে করলেন এসআইগাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগফের উত্তাল হেমায়েতপুর: মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষনাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তারজিয়াউর রহমানের মাজারে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধাব্র্যাক মাঠ কার্যালয়ে চাকরি, বেতন ছাড়াও পাবেন অন্যান্য সুবিধাউপন্যাস হতে গিয়ে ধারাবাহিক হয়ে গেল ‘দার-ই-নিজাত’জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন মোহাম্মদ মসিউর রহমান। গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...