বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আজকের রাশিফল: ভুল ধরা স্বভাবের কারণে প্রেমের মিষ্টি গন্ধ মুহূর্তেই বারুদ হয়ে যাবেমিরপুরে স্বাভাবিক যান চলাচল, শ্রমিকদের উপস্থিতি নেইলক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৩, ককটেল বিস্ফোরণগাজীপুরে যান চলাচল স্বাভাবিক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীমার্কিন কর্মকর্তাদের হুমকি দিয়ে ৭ শতাধিক চিঠি, সন্দেহভাজন গ্রেপ্তারবায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কতযুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমসদখল না সরালে উচ্ছেদ, লালপুরের ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসনরাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪জাতীয় সংবিধান দিবস আজ
বিজ্ঞাপন

শেষবারের মতো জ্যাক স্প্যারো হয়ে ফিরতে চান জনি ডেপ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম
শেষবারের মতো জ্যাক স্প্যারো হয়ে ফিরতে চান জনি ডেপ

জলদস্যু জ্যাক স্প্যারো চরিত্রে কখনো ভয়ংকর, আবার কখনো হাস্যকর কাণ্ডকারখানা করে দর্শকদের মুগ্ধ করেছেন জনি ডেপ। ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাইরেটস সিরিজের পাঁচটি সিনেমায় দেখা দিয়েছেন তিনি। প্রতিটি পর্ব বক্স অফিসে ৬৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সব মিলিয়ে পাঁচটি সিনেমার বক্স অফিস কালেকশন ৪ দশমিক ৫ বিলিয়নের বেশি। এর মধ্যে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০১১ সালের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ দুটিই অতিক্রম করেছে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড।

সে ধারাবাহিকতায় ষষ্ঠ পর্বটি তৈরি হওয়ার কথা চলছিল ২০১৭ সাল থেকে। কিন্তু বিপত্তি বাধে জনি ডেপের সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের মামলাকে কেন্দ্র করে। ২০১৮ সালে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। এর পর হলিউডের অনেক নির্মাতা জনি ডেপকে বর্জন করেন। অনেক সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকেও ডেপকে বাদ দেওয়া হয়।

তবে ২০২২ সালে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় ডেপের পক্ষে রায় আসে। সেই দীর্ঘ আইনি জটিলতা ও বিরতি কাটিয়ে চলতি মাসেই প্যারামাউন্টের সিনেমা ‘এবেনেজার’ দিয়ে সিনেমার মূল চরিত্রে ফিরছেন জনি ডেপ। এ ছাড়া লায়ন্সগেটের আসন্ন থ্রিলার ‘ডে ড্রিংকার’-এর মূল ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...