দখল না সরালে উচ্ছেদ, লালপুরের ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন

আলোচনা সভায় ব্যবসায়ী ও বণিক সমিতির নেতাদের সঙ্গে বাজারের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের সহযোগিতায় সমস্যার স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

