রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি ও সেশন

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি ও সেশন

এ প্রসঙ্গে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ—এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ‘স্ট্রোক চিকিৎসায় সময়ই সবচেয়ে বড় ভূমিকা রাখে। এভারকেয়ার হসপিটাল ঢাকায় উন্নত নিউরোলজি ও নিউরোসার্জারি সেবা এক ছাদের নিচেই পাওয়া যায়। জরুরি বিভাগ থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার পর্যন্ত আমাদের স্ট্রোক ইউনিট সব সময় রোগীদের সেবা দিতে প্রস্তুত থাকে। তবে এই সবকিছু তখনই কাজে আসবে যখন মানুষ সচেতন হবে এবং রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে আসবে।’

এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর প্রফেসর ডা. আব্দুল কাদের শেখ বলেন, ‘স্ট্রোকের চিকিৎসায় হাসপাতালের প্রস্তুতি যেমন জরুরি, তেমনি জরুরি মানুষের সচেতনতা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এভারকেয়ার হসপিটাল -এর লক্ষ্য। বিশ্ব স্ট্রোক দিবসের এই আয়োজনের মাধ্যমে আমাদের লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা, যাতে তাঁরা স্ট্রোকের লক্ষণ চিনতে এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এভারকেয়ার হসপিটাল ঢাকার নিউরোলজি বিভাগে মস্তিষ্ক, মেরুদণ্ড, পেরিফেরাল নার্ভ ও মাংসপেশির বিভিন্ন রোগের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেন্টারের সহযোগিতায় স্ট্রোক-পরবর্তী নিউরো রিহ্যাবিলিটেশন সেবাও প্রদান করা হয়।

তাই সাধারণ মানুষ সচেতন হলে, স্ট্রোকের লক্ষণ চিনে রোগীকে দ্রুত হাসপাতালে আনলে অনেকের জীবন বাঁচানো সম্ভব— বলছে এভারকেয়ার হসপিটাল ঢাকা কর্তৃপক্ষ।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...