শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্তময়মনসিংহ বোর্ডে যে ১৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউশত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না: মোজতবা খামেনিনারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফসাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীসুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতদেশে পৌঁছেছে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর মরদেহখুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশজামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ শিক্ষার্থীর কেউই পাস করেননি‘আব্বু-আম্মু ক্ষমা করে দিও’ চিরকুট লিখে শিক্ষার্থীর মৃত্যু
বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ আনুন নিজের হাতে

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ এএম
সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ আনুন নিজের হাতে

টিকটকে ফর ইউ ফিড

টিকটকে একঘেয়ে বা অপছন্দের ভিডিও এড়াতে ম্যানেজ টপিকস এবং স্মার্ট কিওয়ার্ড ফিল্টারিং ফিচার দুটি দারুণ কাজ করে।

» সেটিংস থেকে: প্রোফাইলে গিয়ে ডান ওপরের মেনু () থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান। এরপর কনটেন্ট প্রেফারেন্সেস থেকে ম্যানেজ টপিকসে ট্যাপ করে স্লাইডার ঘুরিয়ে কোনো বিষয়ের উপস্থিতি বাড়িয়ে বা কমিয়ে নিন।

» ফর ইউ ফিড থেকে সরাসরি: পছন্দের বা অপছন্দের কোনো ভিডিও চলাকালীন শেয়ার বাটনে ক্লিক করে হোয়াই দিস ভিডিও নির্বাচন করুন। এরপর অ্যাডজাস্ট ইওর ফর ইউ থেকে সরাসরি ম্যানেজ টপিকসে গিয়ে কাস্টমাইজ করুন।

» কিওয়ার্ড ব্লক: নির্দিষ্ট কোনো বিষয়ের শব্দ বা হ্যাশট্যাগ ব্লক করতে টিকটকের স্মার্ট কিওয়ার্ড ফিল্টারিং ব্যবহার করুন, যা সেই সম্পর্কিত সব ভিডিও আপনার ফিড থেকে লুকিয়ে ফেলবে।

ইউটিউবে কাস্টম ফিডস তৈরি

ইউটিউব এখন ব্যবহারকারীদের নিজস্ব পছন্দের কাস্টম ট্যাব তৈরির সুযোগ দিচ্ছে।

» ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইট খুলে হোম ট্যাবে যান।

» ফিড বারের ওপরে থাকা ইওর কাস্টম ফিড বা প্লাস বাটনে ট্যাপ করুন।

» সাজেস্টেড প্রম্পটস থেকে বেছে নিন অথবা টেল আস ইন ইওর ওন ওয়ার্ডস ঘরে নিজের ভাষায় লিখে দিন আপনি কেমন ভিডিও দেখতে চান।

» সাবমিট করলেই তৈরি হয়ে যাবে আপনার নিজস্ব কাস্টম ট্যাব। বিনা মূল্যে সর্বোচ্চ ৩টি এবং প্রিমিয়াম ব্যবহারকারীরা ৮টি কাস্টম ট্যাব রাখতে পারবেন।

সূত্র: সিএনএন, মেটা, টিকটক

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...