শত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার হুমকির মুখে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, শত্রুরা যদি নতুন করে কোনো হামলা চালায়, তবে তা কীভাবে এবং কখন শেষ হবে—তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও সে দেশের জনগণ। এবার হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না।
বিবৃতি সূত্রে জানা গেছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আব্দুল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) কমান্ডার আহমেদ ওয়াহিদির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশ দিয়েছেন মোজতবা খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জ্যেষ্ঠ সামরিক প্রধানদের সঙ্গে বৈঠক করলেন তিনি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

